৪৪/১৩. অধ্যায়ঃ
দুই বছর ও এক বছরের পশুর কুরবানী
সুনানে নাসাঈ : ৪৩৮৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৩৮৩
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، فِي حَدِيثِهِ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ أَبِيهِ قَالَ: كُنَّا فِي سَفَرٍ فَحَضَرَ الْأَضْحَى، فَجَعَلَ الرَّجُلُ مِنَّا يَشْتَرِي الْمُسِنَّةَ بِالْجَذَعَتَيْنِ وَالثَّلَاثَةِ، فَقَالَ لَنَا رَجُلٌ، مِنْ مُزَيْنَةَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَحَضَرَ هَذَا الْيَوْمُ، فَجَعَلَ الرَّجُلُ يَطْلُبُ الْمُسِنَّةَ بِالْجَذَعَتَيْنِ وَالثَّلَاثَةِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْجَذَعَ يُوفِي مِمَّا يُوفِي مِنْهُ الثَّنِيُّ»
কুলায়ব (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা একবার সফরে ছিলাম, এমতাবস্থায় কুরবানির ঈদের দিন এসে গেল। আমাদের এক লোক দুটি বা তিনটি এক বছরের ভেড়ার পরিবর্তে একটি দুই বছর বয়সের ভেড়া ক্রয় করল। তখন মুযায়না গোত্রের জনৈক ব্যক্তি বলল: আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে এক সফরে ছিলাম। এমতাবস্থায় এ দিনটি উপস্থিত হলে এক লোক দুটি বা তিনটি এক বছরের ভেড়ার পরিবর্তে একটি দুই বছরের ভেড়া খোঁজ করছিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ছাগলের ক্ষেত্রে দুই বছর বয়সী দ্বারা যেভাবে কুরবানি আদায় হয়, তদ্রূপ এক বছর বয়সী ভেড়া দ্বারাও আদায় হয়ে যাবে।
