৪৪/২৮. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৪১৫ - কুরবানী
কুরবানীর পশুর ঘাড়ে পা রাখা
সুনানে আন-নাসায়ী : ৪৪১৫
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৪১৫
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ شُعْبَةَ، أَخْبَرَنِي قَتَادَةُ قَالَ: سَمِعْتُ أَنَسًا قَالَ: «ضَحَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ، يُكَبِّرُ وَيُسَمِّي، وَلَقَدْ رَأَيْتُهُ يَذْبَحُهُمَا بِيَدِهِ، وَاضِعًا عَلَى صِفَاحِهِمَا قَدَمَهُ»، قُلْتُ: أَنْتَ سَمِعْتَهُ مِنْهُ؟ قَالَ: نَعَمْ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
কৃতাদাহ্ (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস (রাঃ)-কে বলতে শুনেছি : রাসূলুল্লাহ (ﷺ) দু'টি শিংওয়ালা সাদা-কালো মিশ্র বর্ণের ভেড়া কুরবানী করলেন। তিনি (ﷺ) 'বিসমিল্লাহ' ও 'আল্লাহু আকবার' বলে যাবাহ করলেন। আমি দেখেছি তিনি (ﷺ) তা নিজ হাতে সেগুলো যাবাহ করলেন আর সেগুলোর ঘাড়ের উপর তাঁর পা রাখলেন। আমি বললাম : আপনি কি এটা তাঁর [রাসূলুল্লাহ(ﷺ) থেকে শুনেছেন? তিনি বললেন : হ্যাঁ।
