৪৪/৩৪. অধ্যায়ঃ
যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশে যাবাহ করে
সুনানে নাসাঈ : ৪৪২২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৪২২
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا يَحْيَى وَهُوَ ابْنُ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ ابْنِ حَيَّانَ يَعْنِي مَنْصُورًا، عَنْ عَامِرِ بْنِ وَاثِلَةَ قَالَ: سَأَلَ رَجُلٌ عَلِيًّا: هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسِرُّ إِلَيْكَ بِشَيْءٍ دُونَ النَّاسِ؟ فَغَضِبَ عَلِيٌّ حَتَّى احْمَرَّ وَجْهُهُ وَقَالَ: مَا كَانَ يُسِرُّ إِلَيَّ شَيْئًا دُونَ النَّاسِ غَيْرَ أَنَّهُ حَدَّثَنِي بِأَرْبَعِ كَلِمَاتٍ، وَأَنَا وَهُوَ فِي الْبَيْتِ، فَقَالَ: «لَعَنَ اللَّهُ مَنْ لَعَنَ وَالِدَهُ، وَلَعَنَ اللَّهُ مَنْ ذَبَحَ لِغَيْرِ اللَّهِ، وَلَعَنَ اللَّهُ مَنْ آوَى مُحْدِثًا، وَلَعَنَ اللَّهُ مَنْ غَيَّرَ مَنَارَ الْأَرْضِ»
আমির ইবন ওয়াসিলা (রাঃ) হতে বর্ণিতঃ
এক লোক আলী (রাঃ)-কে জিজ্ঞেস করল: রসূলুল্লাহ (ﷺ) কি আপনাকে গোপনে কিছু বলেছেন, যা অন্য কাউকে বলেননি?এ কথা শুনে আলী (রাঃ) এত রাগ করলেন যে, তাঁর চেহারা রক্তিমবর্ণ ধারণ করল। তিনি বললেন, আমাকে তিনি (ﷺ) এমন কোন কিছুই বলে যাননি যা অন্য কাউকে বলেননি। তবে হ্যাঁ, তিনি (ﷺ) আমাকে চারটি কথা বলেছেন, যখন আমি এবং তিনিই ঘরের মধ্যে একাকী ছিলাম।তিনি (ﷺ) বলেন:(১) যে তার বাবাকে অভিশম্পাত দেয়, আল্লাহ তাকে লা‘নাত করেন।(২) আল্লাহ তা‘আলা তার ওপরও লা‘নাত করেন, যে ব্যক্তি বিদ‘আতীকে আশ্রয় দেয়।(৪) আর আল্লাহ তা‘আলা লা‘নাত করেন ঐ ব্যক্তিকে, যে ব্যক্তি জমির সীমারেখা বদলায়।
