৪৪/৩৯. অধ্যায়ঃ
অজ্ঞাত লোকের যাবাহ করা পশু প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৪৪৩৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৪৩৬
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ: أَنَّ نَاسًا مِنَ الْأَعْرَابِ كَانُوا يَأْتُونَا بِلَحْمٍ، وَلَا نَدْرِي أَذَكَرُوا اسْمَ اللَّهِ عَلَيْهِ أَمْ لَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اذْكُرُوا اسْمَ اللَّهِ عَزَّ وَجَلَّ عَلَيْهِ وَكُلُوا»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
গ্রাম্য লোকেদের কেউ কেউ আমাদের জন্য গোশত নিয়ে আসত। আর আমরা জানতাম না যে, এর উপর যবেহ করার সময় বিসমিল্লাহ বলা হয়েছে কি না। তখন রসূলুল্লাহ (ﷺ) বললেন: তোমরা বিসমিল্লাহ বল এবং আহার কর।
