৪৫/৬. অধ্যায়ঃ
বেচা-বিক্রিতে প্রতারণার করার জন্য শপথ করা
সুনানে নাসাঈ : ৪৪৬২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৪৬২
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَنْبَأَنَا جَرِيرٌ، عَنْ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمُ اللَّهُ عَزَّ وَجَلَّ، وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ، وَلَا يُزَكِّيهِمْ، وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ: رَجُلٌ عَلَى فَضْلِ مَاءٍ بِالطَّرِيقِ يَمْنَعُ ابْنَ السَّبِيلِ مِنْهُ، وَرَجُلٌ بَايَعَ إِمَامًا لِدُنْيَا إِنْ أَعْطَاهُ مَا يُرِيدُ وَفَّى لَهُ، وَإِنْ لَمْ يُعْطِهِ لَمْ يَفِ لَهُ، وَرَجُلٌ سَاوَمَ رَجُلًا عَلَى سِلْعَةٍ بَعْدَ الْعَصْرِ، فَحَلَفَ لَهُ بِاللَّهِ لَقَدْ أُعْطِيَ بِهَا كَذَا وَكَذَا فَصَدَّقَهُ الْآخَرُ "
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেছেন: তিন শ্রেণির লোক, কেয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে দৃষ্টিপাত করবেন না এবং তাদেরকে পাক-পবিত্রও করবেন না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।তারা হলো:(১) ঐ ব্যক্তি, যে পথের ধারে প্রয়োজনাতিরিক্ত পানি পথিকদেরকে নিতে বাধা দেয়;(২) আর ঐ ব্যক্তি- যে কোনো নেতার হাতে বায়আত গ্রহণ করে পার্থিব সম্পদ লাভের আশায়, তারপর সে যা চায় তাকে তা দেয়া হলে সে তার আনুগত্য বহাল করে আর তা না দেয়া হলে, তবে সে তার আনুগত্য হতে বিরত থাকে।(৩) আর ঐ ব্যক্তি যে ‘আসর এর পর কারো সাথে মালের ক্রয়-বিক্রয় নিয়ে দামদর করে। এক পর্যায়ে সে তাকে আল্লাহর শপথ করে বলে যে, তাকে এত এত মূল্য বলা হয়েছে, ফলে অন্য ব্যক্তি তাকে বিশ্বাস করে।
