৪৫/৭. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৪৬৩ - ক্রয়-বিক্রয়
অন্তর দিয়ে ক্বসমে বিশ্বাস না করলে সদাক্বার আদেশ
সুনানে আন-নাসায়ী : ৪৪৬৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৪৬৩
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، عَنْ جَرِيرٍ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي غَرَزَةَ قَالَ: كُنَّا بِالْمَدِينَةِ نَبِيعُ الْأَوْسَاقَ وَنَبْتَاعُهَا، وَنُسَمِّي أَنْفُسَنَا السَّمَاسِرَةَ، وَيُسَمِّينَا النَّاسُ، فَخَرَجَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَمَّانَا بِاسْمٍ هُوَ خَيْرٌ لَنَا مِنَ الَّذِي سَمَّيْنَا بِهِ أَنْفُسَنَا، فَقَالَ: «يَا مَعْشَرَ التُّجَّارِ، إِنَّهُ يَشْهَدُ بَيْعَكُمُ الْحَلِفُ وَاللَّغْوُ فَشُوبُوهُ بِالصَّدَقَةِ»
ক্বায়স ইবনু আবূ গারাযাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা মাদীনায় কেনাবেচা করতাম। আমরা আমাদের নিজেদেরকে 'সামাসিরাহ্' [দালাল] বলতাম, আর অন্য লোকও আমাদেরকে তাই বলত। একদিন রাসূলুল্লাহ (ﷺ) আমাদের পাশ দিয়ে যাওয়ার সময় আমাদের এমন একটি নামে আখ্যায়িত করলেন যা আমাদের (নিজ কর্তৃক) নামকরণ হতে উত্তম। তিনি (ﷺ) বললেন : হে ব্যবসায়ীগণ! তোমাদের এ ব্যবসার কাজে অনর্থক কথা এবং শপথ করা হয়, অতএব তোমরা ব্যবসা করার সাথে সাথে দান-খয়রাতও করবে।
