৪৫/৯. অধ্যায়ঃ
নাফি' (রহিমাহুল্লাহ) হতে বর্ণিত হাদীসে শব্দগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৪৪৬৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৪৬৫
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ، وَأَنَا أَسْمَعُ وَاللَّفْظُ لَهُ عَنْ ابْنِ الْقَاسِمِ قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْمُتَبَايِعَانِ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا بِالْخِيَارِ عَلَى صَاحِبِهِ مَا لَمْ يَفْتَرِقَا إِلَّا بَيْعَ الْخِيَارِ»
আব্দুল্লাহ ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
মালিক (রহঃ) নাফি (রহঃ) হতে এবং তিনি আবদুল্লাহ ইবন উমর (রাঃ) হতে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : ক্রেতা এবং বিক্রেতা প্রত্যেকের ইখতিয়ার [ইচ্ছাধিকার] রয়েছে, যতক্ষণ না তারা আলাদা হয়ে যায়। তবে কেনাবেচার ইখতিয়ারের শর্ত ব্যতীত।
