৪৫/৯. অধ্যায়ঃ
নাফি' (রহিমাহুল্লাহ) হতে বর্ণিত হাদীসে শব্দগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৪৪৭০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৪৭০
أَخْبَرَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ قَالَ: حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ قَالَ: أَنْبَأَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " الْبَيِّعَانِ بِالْخِيَارِ حَتَّى يَفْتَرِقَا أَوْ يَكُونَ بَيْعَ خِيَارٍ - وَرُبَّمَا قَالَ: نَافِعٌ - أَوْ يَقُولَ أَحَدُهُمَا لِلْآخَرِ: اخْتَرْ "
ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : ক্রেতা এবং বিক্রেতা প্রত্যেকেরই ইখতিয়ার রয়েছে যতক্ষণ না তারা একে অন্য হতে আলাদা হয়ে যায়, অথবা যদি ইখতিয়ারের শর্তে ক্রয়-বিক্রয় করে। নাফি (রহঃ) কখনো বলেছেন, 'অথবা একে অন্যকে বলবে, গ্রহণ কর'।
