৪৫/১০. অধ্যায়ঃ
'আবদুল্লাহ ইবনু দীনার (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনাকারীদের মধ্যে এ হাদীসের শব্দগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৪৪৭৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৪৭৫
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ بَيِّعَيْنِ لَا بَيْعَ بَيْنَهُمَا حَتَّى يَتَفَرَّقَا إِلَّا بَيْعَ الْخِيَارِ»
ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: প্রত্যেক ক্রেতা বিক্রেতার মাঝে কেনাবেচা সাব্যস্ত হয় না, যতক্ষণ না তারা আলাদা হয়ে যায়, তবে ইখতিয়ারের ক্রয় বিক্রয় ছাড়া।
