৪৫/১৪. অধ্যায়ঃ

মুসরাহ্ করা থেকে বিরত থাকা আর তা হলো: বিক্রয়কালে ক্রেতাকে দেখানোর উদ্দেশে ওলানে দুধ দুই বা তিন দিন আটকে রেখে ওলান বড় করে দেখানো, যাতে ক্রেতা অধিক মূল্য প্রদান করে

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৪৮৭

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَلَقَّوْا الرُّكْبَانَ لِلْبَيْعِ، وَلَا تُصَرُّوا الْإِبِلَ وَالْغَنَمَ، مَنِ ابْتَاعَ مِنْ ذَلِكَ شَيْئًا فَهُوَ بِخَيْرِ النَّظَرَيْنِ، فَإِنْ شَاءَ أَمْسَكَهَا، وَإِنْ شَاءَ أَنْ يَرُدَّهَا رَدَّهَا، وَمَعَهَا صَاعُ تَمْرٍ»

আবূ হুরায়রা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিতঃ

আবু হুরাইরা (রাঃ) সূত্রে নবী (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেছেন: তোমরা বাজারে মাল পৌঁছার পূর্বে তা খরিদ করার জন্য কাফেলার নিকট এগিয়ে যাবে না, আর উট এবং ছাগল ইত্যাদির ওলানে দুধ আটকে রাখবে না। যে লোক ঐরূপ কোন পশু ক্রয় করবে, তখন তার দুটি মধ্যে যেকোনো একটি গ্রহণের ইখতিয়ার থাকবে। সে ইচ্ছা করলে তা রেখে দিবে; আর যদি ফেরত দেয়ার ইচ্ছা করে, তবে তা ফেরতও দিবে। তবে ফেরত দিলে তার সাথে এক সা’ খেজুর দিবে।

[১] এক সা’-এর পরিমাণ হলো ৩ সের নয় ছটাক।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন