৪৫/১৪. অধ্যায়ঃ
মুসরাহ্ করা থেকে বিরত থাকা আর তা হলো: বিক্রয়কালে ক্রেতাকে দেখানোর উদ্দেশে ওলানে দুধ দুই বা তিন দিন আটকে রেখে ওলান বড় করে দেখানো, যাতে ক্রেতা অধিক মূল্য প্রদান করে
সুনানে নাসাঈ : ৪৪৮৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৪৮৮
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْحَارِثِ قَالَ: حَدَّثَنِي دَاوُدُ بْنُ قَيْسٍ، عَنْ ابْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنِ اشْتَرَى مُصَرَّاةً، فَإِنْ رَضِيَهَا إِذَا حَلَبَهَا فَلْيُمْسِكْهَا، وَإِنْ كَرِهَهَا فَلْيَرُدَّهَا، وَمَعَهَا صَاعٌ مِنْ تَمْرٍ»
আবূ হুরায়রা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেছেন: যে ব্যক্তি ওলানে দুধ আটকে রাখা হয়েছে এমন পশু কিনবে, এরপর যখন সে দুধ দোহন করবে, তখন তার ইচ্ছা হলে তা রাখবে; আর যদি সে তা অপছন্দ করে, তবে তা ফেরত দিতে পারবে। তবে ফেরত দিলে তার সাথে এক সা' খেজুর দিয়ে দিবে।
