৪৫/১৪. অধ্যায়ঃ
মুসরাহ্ করা থেকে বিরত থাকা আর তা হলো: বিক্রয়কালে ক্রেতাকে দেখানোর উদ্দেশে ওলানে দুধ দুই বা তিন দিন আটকে রেখে ওলান বড় করে দেখানো, যাতে ক্রেতা অধিক মূল্য প্রদান করে
সুনানে নাসাঈ : ৪৪৮৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৪৮৯
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: قَالَ أَبُو الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ ابْتَاعَ مُحَفَّلَةً، أَوْ مُصَرَّاةً فَهُوَ بِالْخِيَارِ ثَلَاثَةَ أَيَّامٍ، إِنْ شَاءَ أَنْ يُمْسِكَهَا أَمْسَكَهَا، وَإِنْ شَاءَ أَنْ يَرُدَّهَا رَدَّهَا وَصَاعًا مِنْ تَمْرٍ لَا سَمْرَاءَ»...[حكم الألباني] صحيح م خ نحوه دون ثلاثة أيام
মুহাম্মদ (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আবূ হুরায়রা (রাঃ)-কে বলতে শুনেছি, আবুল কাসিম (ﷺ) বলেছেন: যে লোক এমন পশু কিনে যার ওলানে দুধ আটকে রাখা হয়েছে, তবে তিন দিন পর্যন্ত তার ইখতিয়ার থাকবে, যদি সে ইচ্ছে করে রেখে দিবে, আর যদি ইচ্ছে করে ফেরত দিতে চায় ফেরত দিবে। তবে ফেরত দিলে তার সঙ্গে এক সা’ খেজুর দিয়ে দিবে, গম নয়।
