৪৫/১৮. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৪৯৮ - ক্রয়-বিক্রয়
সাক্ষাৎ করা (পণ্য বাজারে আসার আগেই বহিরাগত কাফেলার সাথে কেনার উদ্দেশ্যে অগ্রসর হওয়া)
সুনানে আন-নাসায়ী : ৪৪৯৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৪৯৮
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ التَّلَقِّي»
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বাহির থেকে আগত ব্যবসায়ী কাফেলার সাথে শহরের বাহিরে গিয়ে সাক্ষাৎ করতে নিষেধ করেছেন।
