৪৫/১৮. অধ্যায়ঃ
সাক্ষাৎ করা (পণ্য বাজারে আসার আগেই বহিরাগত কাফেলার সাথে কেনার উদ্দেশ্যে অগ্রসর হওয়া)
সুনানে নাসাঈ : ৪৫০১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৫০১
أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ قَالَ: حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ قَالَ: أَنْبَأَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ: أَنْبَأَنَا هِشَامُ بْنُ حَسَّانَ الْقُرْدُوسِيُّ أَنَّهُ: سَمِعَ ابْنَ سِيرِينَ يَقُولُ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَلَقَّوْا الْجَلْبَ فَمَنْ تَلَقَّاهُ فَاشْتَرَى مِنْهُ، فَإِذَا أَتَى سَيِّدُهُ السُّوقَ فَهُوَ بِالْخِيَارِ»
ইব্ন সীরীন (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আবু হুরাইরা (রাঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা ব্যবসায়ী কাফেলার সাথে অগ্রসর হয়ে মিলিত হবে না। যে তার (বিক্রেতার) সাথে মিলিত হয়ে তার থেকে কিছু কিনবে, তাহলে বাজারে পৌঁছার পর বিক্রেতার এ বিষয়ে (ক্রয়-বিক্রয় করা ও না করার) ইখতিয়ার থাকবে।
