৪৫/১৯. অধ্যায়ঃ
এক ভাইয়ের দরদাম করার উপর অন্য ব্যক্তির দরদাম করা
সুনানে নাসাঈ : ৪৫০২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৫০২
حَدَّثَنَا مُجَاهِدُ بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ مَعْمَرٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَبِيعَنَّ حَاضِرٌ لِبَادٍ، وَلَا تَنَاجَشُوا، وَلَا يُسَاوِمِ الرَّجُلُ عَلَى سَوْمِ أَخِيهِ، وَلَا يَخْطُبْ عَلَى خِطْبَةِ أَخِيهِ، وَلَا تَسْأَلِ الْمَرْأَةُ طَلَاقَ أُخْتِهَا لِتَكْتَفِئَ مَا فِي إِنَائِهَا وَلِتُنْكَحَ، فَإِنَّمَا لَهَا مَا كَتَبَ اللَّهُ لَهَا»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: গ্রাম্য লোকের মালামাল শহরের লোক বিক্রয় করে দেবে না, দালালি করবে না, কোন ব্যক্তি তার ভাইয়ের দরদামের উপর দরদাম করবে না। এক ভাইয়ের বিয়ের প্রস্তাবের উপর নিজে বিয়ের প্রস্তাব দেবে না, আর কোন নারী তার মুসলিম বোনের তালাক চাইবে না, যাতে তার পাত্র খালি করে নিজ পাত্র পূর্ণ করতে পারে এবং তাকে যেন বিয়ে করা হয়। তার জন্য তাই রয়েছে যা আল্লাহ তার জন্য নির্দিষ্ট করেছেন।
