৪৫/২৬. অধ্যায়ঃ
মুনাবাযাহ্'র ব্যাখ্যা
সুনানে নাসাঈ : ৪৫১৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৫১৩
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى بْنِ بَهْلُولٍ، عَنْ مُحَمَّدِ بْنِ حَرْبٍ، عَنْ الزُّبَيْدِيِّ، عَنْ الزُّهْرِيِّ قَالَ: سَمِعْتُ سَعِيدًا يَقُولُ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: " نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمُلَامَسَةِ، وَالْمُنَابَذَةِ، وَالْمُلَامَسَةُ: أَنْ يَتَبَايَعَ الرَّجُلَانِ بِالثَّوْبَيْنِ تَحْتَ اللَّيْلِ، يَلْمِسُ كُلُّ رَجُلٍ مِنْهُمَا ثَوْبَ صَاحِبِهِ بِيَدِهِ، وَالْمُنَابَذَةُ: أَنْ يَنْبِذَ الرَّجُلُ إِلَى الرَّجُلِ الثَّوْبَ، وَيَنْبِذَ الْآخَرُ إِلَيْهِ الثَّوْبَ، فَيَتَبَايَعَا عَلَى ذَلِكَ "
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ‘মুনাবাযা’ ও ‘মুলামাসা’ থেকে নিষেধ করেছেন।মুলামাসা হলো: রাতের বেলা দুই ব্যক্তি দুটি কাপড় কেনাবেচা করবে, প্রত্যেকে তার সঙ্গীর কাপড় হাত দ্বারা স্পর্শ করবে।মুনাবাযা হলো: এক ব্যক্তি অন্যজনের দিকে কাপড় নিক্ষেপ করবে, অন্যজনও তার দিকে কাপড় নিক্ষেপ করবে এবং এ পদ্ধতিতে কেনাবেচা সাব্যস্ত হয়ে যাবে।
