৪৫/২৬. অধ্যায়ঃ
মুনাবাযাহ্'র ব্যাখ্যা
সুনানে নাসাঈ : ৪৫১৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৫১৪
أَخْبَرَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنْ ابْنِ شِهَابٍ، أَنَّ عَامِرَ بْنَ سَعْدٍ أَخْبَرَهُ، أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: " نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمُلَامَسَةِ وَالْمُلَامَسَةُ: لَمْسُ الثَّوْبِ لَا يَنْظُرُ إِلَيْهِ، وَعَنِ الْمُنَابَذَةِ، وَالْمُنَابَذَةُ: طَرْحُ الرَّجُلِ ثَوْبَهُ إِلَى الرَّجُلِ قَبْلَ أَنْ يُقَلِّبَهُ "
আবূ সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) ‘মুলামাসাহ’ থেকে নিষেধ করেছেন। আর ‘মুলামাসাহ’ হলো কাপড় না দেখে শুধুমাত্র স্পর্শের মাধ্যমে কেনাবেচা সাব্যস্ত করা। আর ‘মুনাবাযাহ’ হলো, এক ব্যক্তি অন্য ব্যক্তির দিকে কাপড় নিক্ষেপ করবে তা ভালোভাবে দেখার পূর্বে।
