৪৫/২৬. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৫১৫ - ক্রয়-বিক্রয়
মুনাবাযাহ্‘র ব্যাখ্যা
সুনানে আন-নাসায়ী : ৪৫১৫
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৫১৫
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ لُبْسَتَيْنِ، وَعَنْ بَيْعَتَيْنِ، أَمَّا الْبَيْعَتَانِ: فَالْمُلَامَسَةُ وَالْمُنَابَذَةُ، وَالْمُنَابَذَةُ أَنْ يَقُولَ: إِذَا نَبَذْتُ هَذَا الثَّوْبَ فَقَدْ وَجَبَ - يَعْنِي الْبَيْعَ -، وَالْمُلَامَسَةُ: أَنْ يَمَسَّهُ بِيَدِهِ، وَلَا يَنْشُرَهُ، وَلَا يُقَلِّبَهُ إِذَا مَسَّهُ فَقَدْ وَجَبَ الْبَيْعُ»
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) দুই প্রকার কাপড় পরিধান নিষেধ করেছেন এবং দু' প্রকার ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন। নিষিদ্ধ ক্রয়-বিক্রয় হলো 'মুলামাসাহ্' এবং 'মুনাবাযাহ্'। মুনাবাযাহ্ পদ্ধতি হলো কারো এরূপ বলা যে, যখন আমি এই কাপড়টি নিক্ষেপ করব, তখন বিক্রি সাব্যস্ত হয়ে যাবে। আর মুলামাসাহ্ হলো কাপড় স্পর্শ করলেই ক্রয়-বিক্রয় সাব্যস্ত হয়ে যাবে, তা খোলাও যাবে না এবং উল্টেপাল্টে দেখবেও না, যখন স্পর্শ করবে তখনই ক্রয়-বিক্রয় সাব্যস্ত হবে।
