৪৫/২৬. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৫১৬ - ক্রয়-বিক্রয়
মুনাবাযাহ্‘র ব্যাখ্যা
সুনানে আন-নাসায়ী : ৪৫১৬
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৫১৬
أَخْبَرَنَا هَارُونُ بْنُ زَيْدِ بْنِ أَبِي الزَّرْقَاءِ قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ بُرْقَانَ قَالَ: بَلَغَنِي عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ لُبْسَتَيْنِ»، «وَنَهَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعَتَيْنِ: عَنِ الْمُنَابَذَةِ، وَالْمُلَامَسَةِ، وَهِيَ بُيُوعٌ، كَانُوا يَتَبَايَعُونَ بِهَا فِي الْجَاهِلِيَّةِ "
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
সালিম (রহঃ) তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দুই প্রকার কাপড় পরিধান করতে নিষেধ করেছেন। আর রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে দুই প্রকার বেচাকেনা করতে নিষেধ করেছেন, তা হলো 'মুনাবাযাহ্' ও 'মুলামাসাহ্'। জাহিলী যুগে এ সকল কেনাবেচা প্রচলন ছিল।
