৪৫/২৮. অধ্যায়ঃ
ফল উপযোগী হওয়ার পূর্বে বিক্রয় করা
সুনানে নাসাঈ : ৪৫১৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৫১৯
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَبِيعُوا الثَّمَرَ حَتَّى يَبْدُوَ صَلَاحُهُ» نَهَى الْبَائِعَ وَالْمُشْتَرِيَ
ইবন উমর (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেন: তোমরা ফল উপযুক্ত হওয়ার পূর্বেই তা বিক্রি করবে না। তিনি (ﷺ) ক্রেতা এবং বিক্রেতা উভয়কে এমনটি করতে নিষেধ করেছেন।
