৪৫/২৮. অধ্যায়ঃ
ফল উপযোগী হওয়ার পূর্বে বিক্রয় করা
সুনানে নাসাঈ : ৪৫২১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৫২১
أَخْبَرَنِي يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ، وَأَنَا أَسْمَعُ، عَنْ ابْنِ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنْ ابْنِ شِهَابٍ قَالَ: حَدَّثَنِي سَعِيدٌ، وَأَبُو سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَبِيعُوا الثَّمَرَ حَتَّى يَبْدُوَ صَلَاحُهُ، وَلَا تَبْتَاعُوا الثَّمَرَ بِالتَّمْرِ» قَالَ ابْنُ شِهَابٍ: حَدَّثَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ مِثْلِهِ سَوَاءً
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ফলের উপযোগিতা প্রকাশ হওয়ার পূর্বে তোমরা তা কেনাবেচা করবে না এবং শুকনা খেজুরের পরিবর্তে গাছের কাঁচা খেজুর বিক্রি করবে না।ইবনু শিহাব (রহঃ) বলেন: সালিম ইবনু আবদুল্লাহ তাঁর পিতার মাধ্যমে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) পূর্বে যা বর্ণনা করা হয়েছে অনুরূপ নিষেধ করেছেন।
