৪৫/২৮. অধ্যায়ঃ
ফল উপযোগী হওয়ার পূর্বে বিক্রয় করা
সুনানে নাসাঈ : ৪৫২৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৫২৩
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ: «نَهَى عَنِ الْمُخَابَرَةِ، وَالْمُزَابَنَةِ، وَالْمُحَاقَلَةِ، وَأَنْ يُبَاعَ الثَّمَرُ حَتَّى يَبْدُوَ صَلَاحُهُ، وَأَنْ لَا يُبَاعَ إِلَّا بِالدَّنَانِيرِ وَالدَّرَاهِمِ، وَرَخَّصَ فِي الْعَرَايَا»
জাবির ইব্ন আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) ‘মুখাবারা’, ‘মুযাবানা’ এবং ‘মুহাকালা’ নিষেধ করেছেন এবং তিনি ফল উপযুক্ত হওয়ার পূর্বে বিক্রয় করতে নিষেধ করেছেন। তবে তা দীনার ও দিরহাম তথা নগদ অর্থের দ্বারা বিক্রি করলে তা ভিন্ন কথা। কিন্তু তিনি (ﷺ) ‘আরায়া’ করতে সম্মতি দিয়েছেন।
[১] নির্দিষ্ট পরিমাণ ফসলের বিনিময়ে ভূমি বর্গা দেওয়া। [২] গাছের তাজা ফল শুস্ক ফলের বিনিময়ে বিক্রয় করা।[৩] ক্ষেতের গমকে শুস্ক গমের বিনিময়ে বিক্রয় করা। [৪] দান বা হেবা করা।
