৪৫/৩০. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৫২৭ - ক্রয়-বিক্রয়
দুর্যোগে নষ্ট হওয়া ফলের মূল্য বাদ দেয়া
সুনানে আন-নাসায়ী : ৪৫২৭
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৫২৭
أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ قَالَ: قَالَ ابْنُ جُرَيْجٍ: أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرًا يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ بِعْتَ مِنْ أَخِيكَ ثَمَرًا، فَأَصَابَتْهُ جَائِحَةٌ، فَلَا يَحِلُّ لَكَ أَنْ تَأْخُذَ مِنْهُ شَيْئًا، بِمَ تَأْخُذُ مَالَ أَخِيكَ بِغَيْرِ حَقٍّ»
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যদি তুমি তোমার কোন মুসলিম ভাইয়ের কাছে ফল বেচো, পরে যদি তা দুর্যোগে কবলিত হওয়ায় নষ্ট হয়ে যায়, তবে তোমার জন্য জায়িয হবে না যে, তুমি তার কাছ থেকে মূল্য গ্রহণ করবে। তার প্রাপ্য তাকে না দিয়ে কিসের বিনিময়ে তুমি তার থেকে মূল্য গ্রহণ করবে?
