৪৫/৩৩. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৫৩৪ - ক্রয়-বিক্রয়
কিশমিশের বিনিময়ে আঙুর বিক্রি করা
সুনানে আন-নাসায়ী : ৪৫৩৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৫৩৪
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، " أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْمُزَابَنَةِ وَالْمُزَابَنَةُ: بَيْعُ الثَّمَرِ بِالتَّمْرِ كَيْلًا، وَبَيْعُ الْكَرْمِ بِالزَّبِيبِ كَيْلًا»
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) 'মুযাবানাহ্' ক্রয়-বিক্রয় করা হতে নিষেধ করেছেন। আর 'মুযাবানাহ্' হলো শুকনো খেজুরের বিনিময়ে গাছের [তাজা] খেজুর [অনুমানের ভিত্তিতে] বিক্রি করা এবং কিশমিশের বিনিময়ে গাছের আঙুর [অনুমান করে] বিক্রি করা।
