৪৫/৩২. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৫৩৩ - ক্রয়-বিক্রয়
শুকনো খেজুরের বিনিময়ে গাছের তাজা খেজুর বিক্রয় করা
সুনানে আন-নাসায়ী : ৪৫৩৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৫৩৩
أَخْبَرَنِي زِيَادُ بْنُ أَيُّوبَ قَالَ: حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْمُزَابَنَةِ، وَالْمُزَابَنَةُ، أَنْ يُبَاعَ مَا فِي رُءُوسِ النَّخْلِ بِتَمْرٍ بِكَيْلٍ مُسَمًّى، إِنْ زَادَ لِي، وَإِنْ نَقَصَ فَعَلَيَّ»
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন 'মুযাবানাহ্' ক্রয়-বিক্রয় করা থেকে। তা এরূপ : গাছে থাকা খেজুর অনুমান করে নির্দিষ্ট পরিমাণ এ কথার উপর বিক্রয় করা যে, গাছে কম বা বেশি যাই হোক তা আমার।
