৪৫/৩৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৫৪৩ - ক্রয়-বিক্রয়
তাজা খেজুরের বিনিময়ে ‘আরায়া তথা শুকনো খেজুর বিক্রি করা
সুনানে আন-নাসায়ী : ৪৫৪৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৫৪৩
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عِيسَى قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ قَالَ: حَدَّثَنِي الْوَلِيدُ بْنُ كَثِيرٍ قَالَ: أَخْبَرَنِي بُشَيْرُ بْنُ يَسَارٍ، أَنَّ رَافِعَ بْنَ خَدِيجٍ، وَسَهْلَ بْنَ أَبِي حَثْمَةَ، حَدَّثَاهُ «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْمُزَابَنَةِ بَيْعُ الثَّمَرِ بِالتَّمْرِ، إِلَّا لِأَصْحَابِ الْعَرَايَا، فَإِنَّهُ أَذِنَ لَهُمْ»
রাফি’ ইবনে খাদীজ (রাঃ) এবং সাহল ইব্ন আবু হাসমা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) মুযাবানাহ্ ক্রয়-বিক্রয় করা হতে নিষেধ করেছেন। আর তা হলো, শুকনো খেজুরের বিনিময়ে তাজা খেজুর বিক্রি করা। কিন্তু তিনি (ﷺ) 'আরায়া-এর অধিকারীদের জন্য অনুমতি দিয়েছেন।
