৪৫/৪০. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৫৫১ - ক্রয়-বিক্রয়
সাদা হওয়া তথা পরিপক্ক হওয়ার আগেই শীষ বিক্রয় করা
সুনানে আন-নাসায়ী : ৪৫৫১
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৫৫১
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ بَيْعِ النَّخْلَةِ حَتَّى تَزْهُوَ، وَعَنِ السُّنْبُلِ حَتَّى يَبْيَضَّ، وَيَأْمَنَ الْعَاهَةَ، نَهَى الْبَائِعَ وَالْمُشْتَرِيَ»
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) খেজুর বিক্রি করতে নিষেধ করেছেন, যতক্ষণ না তাতে লাল বর্ণ আসে। আর শীষ জাতীয় বস্তু যতক্ষণ না শুষ্ক সাদা বা পরিপক্ক হয়ে ওঠে এবং কোন প্রকার মোড়কে বিনষ্ট হওয়া থেকে নিরাপদ হয়, তিনি ক্রেতা-বিক্রেতা উভয়কে তা নিষেধ করেছেন।
