৪৫/৩৯. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৫৫০ - ক্রয়-বিক্রয়
খাদ্যের পরিবর্তে ক্ষেতের শস্য বিক্রয় করা
সুনানে আন-নাসায়ী : ৪৫৫০
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৫৫০
حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا مَخْلَدُ بْنُ يَزِيدَ قَالَ: حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْمُخَابَرَةِ وَالْمُزَابَنَةِ، وَالْمُحَاقَلَةِ، وَعَنْ بَيْعِ الثَّمَرِ قَبْلَ أَنْ يُطْعَمَ، وَعَنْ بَيْعِ ذَلِكَ إِلَّا بِالدَّنَانِيرِ وَالدَّرَاهِمِ»
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) 'মুখাবারাহ্' 'মুযাবানাহ্' এবং 'মুহাক্বালাহ্' নিষেধ করেছেন এবং খাওয়ার উপযোগী হওয়ার পূর্বে ফল বিক্রয় করতে নিষেধ করেছেন। তবে বিক্রয় যদি দীনার বা দিরহামের বিনিময়ে বা নগদ অর্থে হয়, তবে তা ভিন্ন কথা।
