৪৫/৪৪. অধ্যায়ঃ
যবের বিনিময়ে যব ক্রয়-বিক্রয়
সুনানে নাসাঈ : ৪৫৬৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৫৬৩
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ آدَمَ، عَنْ عَبْدَةَ، عَنْ ابْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ مُسْلِمِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي الْأَشْعَثِ الصَّنْعَانِيِّ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، وَكَانَ بَدْرِيًّا، - وَكَانَ بَايَعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ لَا يَخَافَ فِي اللَّهِ لَوْمَةَ لَائِمٍ -، أَنَّ عُبَادَةَ قَامَ خَطِيبًا فَقَالَ: «أَيُّهَا النَّاسُ، إِنَّكُمْ قَدْ أَحْدَثْتُمْ بُيُوعًا لَا أَدْرِي مَا هِيَ، أَلَا إِنَّ الذَّهَبَ بِالذَّهَبِ، وَزْنًا بِوَزْنٍ تِبْرُهَا وَعَيْنُهَا، وَإِنَّ الْفِضَّةَ بِالْفِضَّةِ، وَزْنًا بِوَزْنٍ تِبْرُهَا وَعَيْنُهَا، وَلَا بَأْسَ بِبَيْعِ الْفِضَّةِ بِالذَّهَبِ يَدًا بِيَدٍ، وَالْفِضَّةُ أَكْثَرُهُمَا، وَلَا تَصْلُحُ النَّسِيئَةُ أَلَا إِنَّ الْبُرَّ بِالْبُرِّ، وَالشَّعِيرَ بِالشَّعِيرِ مُدْيًا بِمُدْيٍ، وَلَا بَأْسَ بِبَيْعِ الشَّعِيرِ بِالْحِنْطَةِ يَدًا بِيَدٍ، وَالشَّعِيرُ أَكْثَرُهُمَا، وَلَا يَصْلُحُ نَسِيئَةً، أَلَا وَإِنَّ التَّمْرَ بِالتَّمْرِ مُدْيًا بِمُدْيٍ حَتَّى ذَكَرَ الْمِلْحَ مُدًّا بِمُدٍّ، فَمَنْ زَادَ أَوِ اسْتَزَادَ فَقَدْ أَرْبَى»
বদরী সাহাবী উবাদা ইব্ন সামিত (রাঃ) হতে বর্ণিতঃ
যিনি নবী (ﷺ)-এর নিকট এই মর্মে বায়াত করেছিলেন যে, তিনি আল্লাহর ব্যাপারে কোন নিন্দুকের নিন্দার ভয় করবেন না। উবাদা (রাঃ) খুতবার সময় দাঁড়িয়ে বললেন: হে লোক সকল! তোমরা কেনাবেচার এমন কিছু পদ্ধতি তৈরি করেছ, আমি জানি না- এগুলো কোন পদ্ধতির? জেনে রাখ, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ সমপরিমাণ হতে হবে, তা পিণ্ড আকারে হোক বা মুদ্রারূপে। আর রূপার বিনিময়ে রূপা সমপরিমাণ হতে হবে তা পিণ্ড আকারে হোক বা মুদ্রারূপে। সোনার বিনিময়ে রূপা যদি হাতে হাতে নগদে হয়, তবে রূপা বেশি হলে সমস্যা নেই, কিন্তু বাকিতে সঠিক হবে না। আর জেনে রাখ! গমের বিনিময়ে গম এবং যবের বিনিময়ে যব পরিমাণ হতে হবে। কিন্তু হাতে হাতে লেনদেন হতে হবে, বাকিতে বিক্রয় করা চলবে না। আর জেনে রাখ, খেজুরের বিনিময়ে খেজুর বিক্রয় হলে পরিমাণ হতে হবে, এমনকি তিনি লবণের কথাও এভাবে উল্লেখ করলেন। যদি কেউ বেশি প্রদান করে বা গ্রহণ করে, তবে সে সুদে জড়িত হবে।
