৪৫/৪৪. অধ্যায়ঃ
যবের বিনিময়ে যব ক্রয়-বিক্রয়
সুনানে নাসাঈ : ৪৫৬২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৫৬২
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ قَالَ: حَدَّثَنَا سَلَمَةُ بْنُ عَلْقَمَةَ، عَنْ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنِي مُسْلِمُ بْنُ يَسَارٍ، وَعَبْدُ اللَّهِ بْنُ عُبَيْدٍ قَالَا: جَمَعَ الْمَنْزِلُ بَيْنَ عُبَادَةَ بْنِ الصَّامِتِ وَبَيْنَ مُعَاوِيَةَ، فَقَالَ عُبَادَةُ: " نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَبِيعَ الذَّهَبَ بِالذَّهَبِ، وَالْوَرِقَ بِالْوَرِقِ، وَالْبُرَّ بِالْبُرِّ، وَالشَّعِيرَ بِالشَّعِيرِ، وَالتَّمْرَ بِالتَّمْرِ - قَالَ أَحَدُهُمَا: - وَالْمِلْحَ بِالْمِلْحِ، - وَلَمْ يَقُلِ الْآخَرُ: - إِلَّا سَوَاءً بِسَوَاءٍ مِثْلًا بِمِثْلٍ، - قَالَ أَحَدُهُمَا: - مَنْ زَادَ أَوِ ازْدَادَ فَقَدْ أَرْبَى - وَلَمْ يَقُلِ الْآخَرُ - وَأَمَرَنَا أَنْ نَبِيعَ الذَّهَبَ بِالْوَرِقِ، وَالْوَرِقَ بِالذَّهَبِ، وَالْبُرَّ بِالشَّعِيرِ، وَالشَّعِيرَ بِالْبُرِّ، يَدًا بِيَدٍ كَيْفَ شِئْنَا "، فَبَلَغَ هَذَا الْحَدِيثُ مُعَاوِيَةَ فَقَامَ فَقَالَ: مَا بَالُ رِجَالٍ يُحَدِّثُونَ أَحَادِيثَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ صَحِبْنَاهُ، وَلَمْ نَسْمَعْهُ مِنْهُ، فَبَلَغَ ذَلِكَ عُبَادَةَ بْنَ الصَّامِتِ فَقَامَ فَأَعَادَ الْحَدِيثَ، فَقَالَ: «لَنُحَدِّثَنَّ بِمَا سَمِعْنَاهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَإِنْ رَغِمَ مُعَاوِيَةُ»، خَالَفَهُ قَتَادَةُ رَوَاهُ عَنْ مُسْلِمِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي الْأَشْعَثِ، عَنْ عُبَادَةَ
মুসলিম ইব্ন ইয়াসার ও আবদুল্লাহ ইব্ন উবায়দা (রহঃ) হতে বর্ণিতঃ
উবাদা ইবন সামিত এবং মুয়াবিয়া (রাঃ) এক স্থানে একত্র হলে উবাদা (রাঃ) বললেন: রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে নিষেধ করেছেন, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা, গমের বিনিময়ে গম, যবের বিনিময়ে যব, খেজুরের বিনিময়ে খেজুর এবং তাদের একজন বললেন: আর লবণের বিনিময়ে লবণ বিনিময় করতে। কিন্তু অন্যজন তা বলেননি, তবে পরিমাণে একই রকম হলে সমস্যা নেই। তাদের একজন বললেন: যে ব্যক্তি বেশি প্রদান বা বেশি গ্রহণ করল, সে সুদের লেনদেন করল। কিন্তু অপরজন তা বলেননি। আর তিনি আমাদেরকে আদেশ করেছেন, আমরা রূপার বিনিময়ে স্বর্ণ এবং স্বর্ণের বিনিময়ে রূপা, যবের বিনিময়ে গম এবং গমের বিনিময়ে যব হলে নগদে যেভাবে চাই ক্রয়-বিক্রয় করতে পারব।মুয়াবিয়া (রাঃ)-এর নিকট এ হাদীস পৌঁছলে তিনি দাঁড়িয়ে বলেন: মানুষদের কি হলো যে, তারা রাসূলুল্লাহ (ﷺ) হতে এমন হাদীস বর্ণনা করে যা আমরা তাঁর (ﷺ) থেকে শুনিনি অথচ আমরা তাঁর (ﷺ) সঙ্গী ছিলাম। এ কথা উবাদা ইবন সামিত (রাঃ)-এর নিকট পৌঁছলে, তিনি দাঁড়িয়ে ঐ হাদীস পুনরায় উল্লেখ করে বলেন: আমরা যা রাসূলুল্লাহ (ﷺ) হতে শুনেছি, অবশ্যই বর্ণনা করব, যদিও মুয়াবিয়া (রাঃ) তা অপছন্দ করেন। কাতাদা (রহঃ) মুসলিম ইবনু ইয়াসার- আবুল আশ'আস – উবাদা হতে ভিন্ন সূত্রে হাদীসটি বর্ণনা করেন।
