৪৫/৪৩. অধ্যায়ঃ
গমের বিনিময়ে গম ক্রয়-বিক্রয় করা
সুনানে নাসাঈ : ৪৫৬১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৫৬১
أَخْبَرَنَا الْمُؤَمَّلُ بْنُ هِشَامٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ وَهُوَ ابْنُ عُلَيَّةَ، عَنْ سَلَمَةَ بْنِ عَلْقَمَةَ، عَنْ ابْنِ سِيرِينَ قَالَ: حَدَّثَنِي مُسْلِمُ بْنُ يَسَارٍ، وَعَبْدُ اللَّهِ بْنُ عُبَيْدٍ، وَقَدْ كَانَ يُدْعَى ابْنَ هُرْمُزَ قَالَ: جَمَعَ الْمَنْزِلُ بَيْنَ عُبَادَةَ بْنِ الصَّامِتِ وَبَيْنَ مُعَاوِيَةَ، حَدَّثَهُمْ عُبَادَةُ قَالَ: " نَهَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ الذَّهَبِ بِالذَّهَبِ، وَالْفِضَّةِ بِالْفِضَّةِ، وَالتَّمْرِ بِالتَّمْرِ، وَالْبُرِّ بِالْبُرِّ، وَالشَّعِيرِ بِالشَّعِيرِ، - قَالَ أَحَدُهُمَا: - وَالْمِلْحِ بِالْمِلْحِ - وَلَمْ يَقُلْهُ الْآخَرُ: - إِلَّا سَوَاءً بِسَوَاءٍ مِثْلًا بِمِثْلٍ - قَالَ أَحَدُهُمَا: - مَنْ زَادَ أَوِ ازْدَادَ فَقَدْ أَرْبَى - وَلَمْ يَقُلْهُ الْآخَرُ - وَأَمَرَنَا أَنْ نَبِيعَ الذَّهَبَ بِالْفِضَّةِ، وَالْفِضَّةَ بِالذَّهَبِ، وَالْبُرَّ بِالشَّعِيرِ، وَالشَّعِيرَ بِالْبُرِّ، يَدًا بِيَدٍ كَيْفَ شِئْنَا "
মুসলিম ইব্ন ইয়াসার এবং আবদুল্লাহ ইব্ন উবায়দা (রহঃ) হতে বর্ণিতঃ
মুসলিম ইবনু ইয়াসার ও আবদুল্লাহ ইবনু উবাইদ (রহঃ) (যাকে ইবনু হুরমুয বলা হতো) বলেন: উবাদা ইবনুস সামিত (রাঃ) এবং মুয়াবিয়া (রাঃ) এক স্থানে একত্র হলে উবাদা (রাঃ) বলেন: রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে নিষেধ করেছেন স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা, খেজুরের বিনিময়ে খেজুর, গমের বিনিময়ে গম, যবের বিনিময়ে যব, লবণের বিনিময়ে লবণ (অন্যজন তা বলেননি)। কিন্তু সমপরিমাণে ও একই রকম হলে সমস্যা নেই। তাদের একজন বললেন: যে ব্যক্তি বেশি প্রদান করল বা গ্রহণ করল, সে সুদের সাথে জড়িয়ে গেল। অন্যজন তা বলেননি। আর তিনি (ﷺ) আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে, আমরা যেন কেনাবেচা করি রূপার বিনিময়ে স্বর্ণ এবং স্বর্ণের বিনিময়ে রূপা, গমের বিনিময়ে যব এবং যবের বিনিময়ে গম নগদ লেনদেনের সাথে, যেভাবে আমরা চাই।
