৪৫/৪৩. অধ্যায়ঃ

গমের বিনিময়ে গম ক্রয়-বিক্রয় করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৫৬০

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَزِيعٍ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ قَالَ: حَدَّثَنَا سَلَمَةُ وَهُوَ ابْنُ عَلْقَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ مُسْلِمِ بْنِ يَسَارٍ، وَعَبْدِ اللَّهِ بْنِ عَتِيكٍ قَالَا: جَمَعَ الْمَنْزِلُ بَيْنَ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، وَمُعَاوِيَةَ، حَدَّثَهُمْ عُبَادَةُ قَالَ: " نَهَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ الذَّهَبِ بِالذَّهَبِ، وَالْوَرِقِ بِالْوَرِقِ، وَالْبُرِّ بِالْبُرِّ، وَالشَّعِيرِ بِالشَّعِيرِ، وَالتَّمْرِ بِالتَّمْرِ - قَالَ أَحَدُهُمَا: وَالْمِلْحِ بِالْمِلْحِ، وَلَمْ يَقُلْهُ الْآخَرُ: - إِلَّا مِثْلًا بِمِثْلٍ يَدًا بِيَدٍ، وَأَمَرَنَا أَنْ نَبِيعَ الذَّهَبَ بِالْوَرِقِ، وَالْوَرِقَ بِالذَّهَبِ، وَالْبُرَّ بِالشَّعِيرِ، وَالشَّعِيرَ بِالْبُرِّ، يَدًا بِيَدٍ، كَيْفَ شِئْنَا " قَالَ أَحَدُهُمَا: «فَمَنْ زَادَ أَوِ ازْدَادَ فَقَدْ أَرْبَى»

মুসলিম ইব্‌ন ইয়াসার এবং ‘আবদুল্লাহ ইব্‌ন আতীক (রহঃ) হতে বর্ণিতঃ

মুসলিম ইবনু ইয়াসার ও আবদুল্লাহ ইবনু আতিক (রহঃ) বলেছেন: এক স্থানে উবাদা ইবনুস সামিত ও মুয়াবিয়া (রাঃ) মিলিত হলেন। উবাদা (রাঃ) তাদের সাথে কথা প্রসঙ্গে বললেন: রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা, গমের বিনিময়ে গম, যবের বিনিময়ে যব, খেজুরের বিনিময়ে খেজুর বিক্রি করতে নিষেধ করেছেন। তাদের একজন এও বলল, লবণের বিনিময়ে লবণ কিন্তু অপরজন তা বলেননি। অবশ্য সমপরিমাণে এবং নগদ লেনদেনে সমস্যা নেই। আর তিনি (ﷺ) আমাদেরকে আদেশ করেছেন, আমরা যেন রূপার বিনিময়ে স্বর্ণ এবং স্বর্ণের বিনিময়ে রূপা, যবের বিনিময়ে গম এবং গমের বিনিময়ে যব নগদ আদান-প্রদান করি যেভাবেই ইচ্ছা। তাদের একজন বলেন, যে ব্যক্তি অতিরিক্ত গ্রহণ করল বা প্রদান করল, সে সুদের সাথে সম্পৃক্ত হলো।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন