৪৫/৪৮. অধ্যায়ঃ
স্বর্ণের বিনিময়ে মুক্তাখচিত স্বর্ণের হার বিক্রয় করা
সুনানে নাসাঈ : ৪৫৭৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৫৭৪
أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَحْبُوبٍ قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ قَالَ: أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ أَبِي عِمْرَانَ، عَنْ حَنَشٍ الصَّنْعَانِيِّ، عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ قَالَ: أَصَبْتُ يَوْمَ خَيْبَرَ قِلَادَةً فِيهَا ذَهَبٌ وَخَرَزٌ، فَأَرَدْتُ أَنْ أَبِيعَهَا، فَذُكِرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «افْصِلْ بَعْضَهَا مِنْ بَعْضٍ، ثُمَّ بِعْهَا»
ফাযালা ইব্ন উবায়দ (রাঃ) হতে বর্ণিতঃ
খায়বার যুদ্ধের দিন আমি এমন একটি হার পেলাম যা স্বর্ণ এবং পাথর খচিত ছিল। আমি ইচ্ছে করলাম তা বিক্রি করতে। বিষয়টি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট উল্লেখ করা হলে তিনি বললেন : স্বর্ণ এবং পাথর আলাদা করে ফেল, এরপর তা বিক্রয় কর।
