৪৫/৪৯. অধ্যায়ঃ

সোনার বিনিময়ে রূপা বাকিতে ক্রয়-বিক্রয় করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৫৭৫

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، عَنْ سُفْيَانَ، عَنْ عَمْرٍو، عَنْ أَبِي الْمِنْهَالِ قَالَ: بَاعَ شَرِيكٌ لِي وَرِقًا بِنَسِيئَةٍ، فَجَاءَنِي، فَأَخْبَرَنِي، فَقُلْتُ: هَذَا لَا يَصْلُحُ، فَقَالَ: قَدْ وَاللَّهِ بِعْتُهُ فِي السُّوقِ، وَمَا عَابَهُ عَلَيَّ أَحَدٌ، فَأَتَيْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ فَسَأَلْتُهُ، فَقَالَ: قَدِمَ عَلَيْنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وَنَحْنُ نَبِيعُ هَذَا الْبَيْعَ، فَقَالَ: «مَا كَانَ يَدًا بِيَدٍ فَلَا بَأْسَ، وَمَا كَانَ نَسِيئَةً فَهُوَ رِبًا»، ثُمَّ قَالَ لِي: ائْتِ زَيْدَ بْنَ أَرْقَمَ فَأَتَيْتُهُ، فَسَأَلْتُهُ، فَقَالَ مِثْلَ ذَلِكَ

আবুল মিনহাল (রাঃ) হতে বর্ণিতঃ

আমার এক শরীক বাকিতে রূপা বিক্রি করল, পরে সে আমার কাছে এসে তা আমাকে জানালে আমি বললাম: এটা ঠিক নয়। তিনি বললেন, আমি এটা খোলা বাজারে বিক্রি করেছি। কিন্তু কেউই একে বাধা দেননি। এরপর আমি বারা ইবনু আযিব (রাঃ)-এর নিকট গমন করে তাঁকে জিজ্ঞেস করলে তিনি বলেন: নবী (ﷺ) আমাদের কাছে মদিনায় আসলেন এমতাবস্থায় আমরা এরূপ ক্রয়-বিক্রয় করতাম।তা দেখে তিনি (ﷺ) বললেন: যদি নগদ কেনাবেচা হয়, তবে এতে কোনো সমস্যা নেই; কিন্তু বাকিতে বিক্রি হলে তা সুদ হিসেবে গণ্য হবে। তারপর বারা (রাঃ) আমাকে বললেন: তুমি যায়দ ইবনু আরকামের কাছে যাও। আমি তাঁর কাছে গেলে তিনিও এমন হাদীস বর্ণনা করেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন