৪৫/৪৯. অধ্যায়ঃ
সোনার বিনিময়ে রূপা বাকিতে ক্রয়-বিক্রয় করা
সুনানে নাসাঈ : ৪৫৭৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৫৭৬
أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ قَالَ: قَالَ ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، وَعَامِرُ بْنُ مُصْعَبٍ أَنَّهُمَا: سَمِعَا أَبَا الْمِنْهَالِ يَقُولُ: سَأَلْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ، وَزَيْدَ بْنَ أَرْقَمَ فَقَالَا: كُنَّا تَاجِرَيْنِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلْنَا نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصَّرْفِ فَقَالَ: «إِنْ كَانَ يَدًا بِيَدٍ فَلَا بَأْسَ، وَإِنْ كَانَ نَسِيئَةً فَلَا يَصْلُحُ»
আবুল মিনহাল (রহঃ) হতে বর্ণিতঃ
আবু আল-মিনহাল (রহঃ) বলেন, আমি যায়দ ইবন আরকাম এবং বারা ইবন আজিব (রাঃ)-কে প্রশ্ন করলাম। তাঁরা বলেন: আমরা উভয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর সময়ে ব্যবসায়ী ছিলাম। আমরা তাঁকে রূপার বিনিময়ে সোনা এবং সোনার বিনিময়ে রূপা ক্রয়-বিক্রয় সম্পর্কে প্রশ্ন করলে, তিনি বলেন: যদি নগদ কেনাবেচা হয়, তবে কোনো সমস্যা নেই। আর যদি ধার হিসেবে বেচাকেনা হয়, তবে তা সঠিক হবে না।
