৪৫/৪৯. অধ্যায়ঃ

সোনার বিনিময়ে রূপা বাকিতে ক্রয়-বিক্রয় করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৫৭৭

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْحَكَمِ، عَنْ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حَبِيبٍ قَالَ: سَمِعْتُ أَبَا الْمِنْهَالِ قَالَ: سَأَلْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ، عَنِ الصَّرْفِ، فَقَالَ: سَلْ زَيْدَ بْنَ أَرْقَمَ فَإِنَّهُ خَيْرٌ مِنِّي وَأَعْلَمُ، فَسَأَلْتُ زَيْدًا فَقَالَ: سَلِ الْبَرَاءَ فَإِنَّهُ خَيْرٌ مِنِّي وَأَعْلَمُ، فَقَالَا جَمِيعًا: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْوَرِقِ بِالذَّهَبِ دَيْنًا»

আবুল মিনহাল (রহঃ) হতে বর্ণিতঃ

আবু মিনহাল (রহঃ) বলেন, আমি বারা ইবনু আজিব (রাঃ)-কে দীনার ও দিরহামের লেনদেন সম্পর্কে প্রশ্ন করলে, তিনি আমাকে বললেন: তুমি যায়দ ইবনু আরকাম (রাঃ)-কে প্রশ্ন কর; কেননা তিনি আমার চাইতে উত্তম এবং অধিক জ্ঞানী। এরপর আমি যায়দ (রাঃ)-কে এ সম্পর্কে প্রশ্ন করলে, তিনি বললেন: তুমি বারা ইবনু আজিব (রাঃ)-কে জিজ্ঞেস কর; কেননা তিনি আমার চাইতে উত্তম এবং অধিক জ্ঞানী। এরপর তাঁরা উভয়ে বললেন: রাসূলুল্লাহ (ﷺ) সোনার বিনিময়ে রূপা বাকিতে ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন