৪৫/৫০. অধ্যায়ঃ
সোনার বিনিময়ে রূপা এবং রূপার বিনিময়ে সোনা ক্রয়-বিক্রয়
সুনানে নাসাঈ : ৪৫৮১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৫৮১
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ أَبِي صَالِحٍ، سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ يَقُولُ: قُلْتُ لِابْنِ عَبَّاسٍ: أَرَأَيْتَ هَذَا الَّذِي تَقُولُ أَشَيْئًا وَجَدْتَهُ فِي كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ، أَوْ شَيْئًا سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: مَا وَجَدْتُهُ فِي كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ، وَلَا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَكِنْ أُسَامَةُ بْنُ زَيْدٍ أَخْبَرَنِي، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّمَا الرِّبَا فِي النَّسِيئَةِ»
আবূ সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি ইবনু আব্বাস (রাঃ)-কে বললাম: আপনি এ বিষয়ে যা কিছু বলছেন, তা কি আপনি মহান ও মহীয়ান আল্লাহর কিতাবে পেয়েছেন, নাকি তা রাসূলুল্লাহ (ﷺ) হতে শুনেছেন?তিনি বললেন: আমি তা আল্লাহর কিতাবেও পাইনি এবং রাসূলুল্লাহ (ﷺ) হতেও শুনিনি কিন্তু উসামা ইবনু যায়দ (রাঃ) আমাকে সংবাদ দিয়েছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: শুধুমাত্র বাকিতে বিক্রির মধ্যেই সুদ হয়ে থাকে।
