৪৫/৫০. অধ্যায়ঃ
সোনার বিনিময়ে রূপা এবং রূপার বিনিময়ে সোনা ক্রয়-বিক্রয়
সুনানে নাসাঈ : ৪৫৮২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৫৮২
أَخْبَرَنِي أَحْمَدُ بْنُ يَحْيَى، عَنْ أَبِي نُعَيْمٍ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عُمَرَ قَالَ: كُنْتُ أَبِيعُ الْإِبِلَ بِالْبَقِيعِ، فَأَبِيعُ بِالدَّنَانِيرِ وَآخُذُ الدَّرَاهِمَ، فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتِ حَفْصَةَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أُرِيدُ أَنْ أَسْأَلَكَ: إِنِّي أَبِيعُ الْإِبِلَ بِالْبَقِيعِ، فَأَبِيعُ بِالدَّنَانِيرِ وَآخُذُ الدَّرَاهِمَ، قَالَ: «لَا بَأْسَ أَنْ تَأْخُذَهَا بِسِعْرِ يَوْمِهَا مَا لَمْ تَفْتَرِقَا وَبَيْنَكُمَا شَيْءٌ»
ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
আমি বাকী নামক জায়গাতে উট বিক্রি করতাম, তখন আমি দিনার-এর বিনিময়ে বিক্রয় করতাম এবং দিরহাম গ্রহণ করতাম। একদিন আমি হাফসা (রাঃ)-এর ঘরে নবী (ﷺ)-এর নিকট উপস্থিত হয়ে বললাম: হে আল্লাহর রাসূল! আমি আপনার কাছে জানতে চাই যে, আমি বাকীতে উট বিক্রি করি, আর আমি দিনার-এর বিনিময়ে বিক্রয় করে দিরহাম নিয়ে থাকি। তিনি (ﷺ) বললেন: কোন সমস্যা নেই যদি তুমি ঐ দিনের বাজার মূল্য নিয়ে থাক এবং এমন অবস্থায় আলাদা হও যে, তোমাদের কারো কাছে কোন কিছু বাকি থাকে না।
