৪৫/৫২. অধ্যায়ঃ
সোনার বিনিময়ে রূপা গ্রহণ করা
সুনানে নাসাঈ : ৪৫৮৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৫৮৯
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا الْمُعَافَى، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عُمَرَ قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: رُوَيْدَكَ أَسْأَلُكَ: إِنِّي أَبِيعُ الْإِبِلَ بِالْبَقِيعِ بِالدَّنَانِيرِ وَآخُذُ الدَّرَاهِمَ، قَالَ: «لَا بَأْسَ أَنْ تَأْخُذَ بِسِعْرِ يَوْمِهَا مَا لَمْ تَفْتَرِقَا، وَبَيْنَكُمَا شَيْءٌ»
ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ) এর নিকট উপস্থিত হয়ে বললাম: হে আল্লাহর রসূল! একটু দাঁড়ান, আমি কিছু জিজ্ঞেস করব। আমি বাকী নামক স্থানে দীনারের বিনিময়ে উট বিক্রয় করে থাকি এবং পরে দিরহাম গ্রহণ করি। তিনি (ﷺ) বললেন: যদি তুমি সেই দিনের বাজার মূল্য অনুযায়ী নিয়ে থাক, তবে কোন সমস্যা নেই; আর যতক্ষণ না তোমরা এভাবে আলাদা হও যে, তোমাদের কারোর কাছে কারো কিছু বাকি রয়ে গেছে।
