৫/৪. অধ্যায়ঃ

দিনে ও রাতে কত ওয়াক্ত সলাত ফার্য হয়েছে?

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৫৯

أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا نُوحُ بْنُ قَيْسٍ، عَنْ خَالِدِ بْنِ قَيْسٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ قَالَ: سَأَلَ رَجُلٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، كَمِ افْتَرَضَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَى عِبَادِهِ مِنِ الصَّلَوَاتِ؟ قَالَ: «افْتَرَضَ اللَّهُ عَلَى عِبَادِهِ صَلَوَاتٍ خَمْسًا». قَالَ: يَا رَسُولَ اللَّهِ، هَلْ قَبْلَهُنَّ أَوْ بَعْدَهُنَّ شَيْئًا؟ قَالَ: «افْتَرَضَ اللَّهُ عَلَى عِبَادِهِ صَلَوَاتٍ خَمْسًا». فَحَلَفَ الرَّجُلُ لَا يَزِيدُ عَلَيْهِ شَيْئًا وَلَا يَنْقُصُ مِنْهُ شَيْئًا. قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ صَدَقَ لَيَدْخُلَنَّ الْجَنَّةَ»

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল (ﷺ)! আল্লাহ তা’আলা তাঁর বান্দার ওপরে কত ওয়াক্ত সালাত ফরজ করেছেন? তিনি (ﷺ) উত্তরে বললেন, আল্লাহ তাঁর বান্দার ওপরে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন। সে ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! এগুলোর আগে ও পরে আরো কিছু (করণীয়) আছে কি? তিনি (ﷺ) বললেন, আল্লাহ তাঁর বান্দার ওপরে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তারপর সে ব্যক্তি কসম করে বলল যে, সে এগুলোর চেয়ে বেশি কিছু করবে না এবং কমও করবে না। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সে যদি সত্যবাদী হয় তাহলে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন