৫/৪. অধ্যায়ঃ

দিনে ও রাতে কত ওয়াক্ত সলাত ফার্য হয়েছে?

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৫৮

أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ طَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ يَقُولُ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَهْلِ نَجْدٍ ثَائِرَ الرَّأْسِ نَسْمَعُ دَوِيَّ صَوْتِهِ وَلَا نَفْهَمُ مَا يَقُولُ حَتَّى دَنَا، فَإِذَا هُوَ يَسْأَلُ عَنِ الْإِسْلَامِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَمْسُ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ». قَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهُنَّ؟ قَالَ: «لَا. إِلَّا أَنْ تَطَّوَّعَ». قَالَ: وَصِيَامُ شَهْرِ رَمَضَانَ. قَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهُ؟ قَالَ: «لَا. إِلَّا أَنْ تَطَّوَّعَ». وَذَكَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الزَّكَاةَ. قَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهَا؟ قَالَ: «لَا. إِلَّا أَنْ تَطَّوَّعَ». فَأَدْبَرَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ: وَاللَّهِ لَا أَزِيدُ عَلَى هَذَا وَلَا أَنْقُصُ مِنْهُ. قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْلَحَ إِنْ صَدَقَ»

তাল্হা ইব্‌ন উবায়দুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

নজদ এলাকার অধিবাসী এক লোক রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এলো। তার মাথার চুল ছিল এলোমেলো। আমরা তার গুন গুন আওয়াজ শুনছিলাম কিন্তু সে কি বলছিল তা আমরা বুঝতে পারছিলাম না। সে আরো নিকটবর্তী হল এবং ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করতে শুরু করল। রাসূলুল্লাহ (ﷺ) তার প্রশ্নের জবাবে বললেন, রাত ও দিনে পাঁচ ওয়াক্ত সালাত তোমার জন্য ফরজ। সে জিজ্ঞেস করল, এগুলো ছাড়া আমার ওপরে আরো (অতিরিক্ত করণীয়) কিছু আছে কি? তিনি (ﷺ) বললেন, না, তবে নফল আদায় করতে পার।রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আর রমজানের এক মাসের রোজা। সে জিজ্ঞেস করল, এ এক মাস সাওম (রোজা) ছাড়া আমার ওপরে আরো সাওম আছে কি? তিনি (ﷺ) বললেন, না, তবে নফল রোজা পালন করতে পার। রাসূলুল্লাহ (ﷺ) তাকে যাকাতের কথা বললেন, সে জিজ্ঞেস করল- এ যাকাত ছাড়া আমার ওপরে আরো কোনো (দানের হুকুম) আছে কি? তিনি (ﷺ) বললেন, না, তবে নফল দান করতে পার। তারপর সে ব্যক্তি এ কথা বলতে বলতে চলে গেল- “আল্লাহর শপথ! আমি এ (হুকুম)-গুলোর উপর অতিরিক্ত কিছু করব না এবং এগুলো হতে কমও করব না। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সে সফল হবে যদি তার কথায় সত্যবাদী হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন