৪৫/৫৪. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৫৯২ - ক্রয়-বিক্রয়
পরিমাপে পাল্লা কিছুটা ঝুঁকিয়ে দেয়া
সুনানে আন-নাসায়ী : ৪৫৯২
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৫৯২
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، عَنْ سِمَاكٍ، عَنْ سُوَيْدِ بْنِ قَيْسٍ قَالَ: جَلَبْتُ أَنَا وَمَخْرَفَةُ الْعَبْدِيُّ بَزًّا مِنْ هَجَرَ، فَأَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ بِمِنًى، وَوَزَّانٌ يَزِنُ بِالْأَجْرِ، فَاشْتَرَى مِنَّا سَرَاوِيلَ، فَقَالَ لِلْوَزَّانِ: «زِنْ وَأَرْجِحْ»
সুওয়াইদ ইবনু ক্বায়স (রাঃ) হতে বর্ণিতঃ
আমি এবং মাখরফাহ্ আল 'আবদী "হাজার” নামক জায়গা থেকে কাপড় নিয়ে আসলাম। এ সময় রাসূলুল্লাহ (ﷺ) যখন আমাদের কাছে আসলেন, তখন আমরা মিনাতে অবস্থান করছিলাম। আর সেখানে এক ব্যক্তি পারিশ্রমিকের বিনিময়ে পরিমাপের কাজ করত। তিনি (ﷺ) আমাদের থেকে কয়েকটি পায়জামা কিনলেন। তারপর পরিমাপক লোকটিকে বললেন: [দিরহামগুলো] পরিমাপ করে দাও এবং পাল্লা কিছুটা ঝুঁকিয়ে [বেশি] মাপ কর।
