৪৫/৫৫. অধ্যায়ঃ
নিজের আয়ত্তাধীন হওয়ার (হস্তগত করার) পূর্বে খাদ্য বিক্রি করা
সুনানে নাসাঈ : ৪৫৯৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৫৯৬
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ قَالَ: أَنْبَأَنَا ابْنُ الْقَاسِمِ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ ابْتَاعَ طَعَامًا فَلَا يَبِعْهُ حَتَّى يَقْبِضَهُ»
আবদুল্লাহ ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি কোন খাদ্যদ্রব্য ক্রয় করে, সে যেন হস্তগত করার পূর্বে বিক্রয় না করে।
