৪৫/৫৫. অধ্যায়ঃ
নিজের আয়ত্তাধীন হওয়ার (হস্তগত করার) পূর্বে খাদ্য বিক্রি করা
সুনানে নাসাঈ : ৪৬০০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৬০০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ ابْتَاعَ طَعَامًا فَلَا يَبِيعُهُ حَتَّى يَقْبِضَهُ»، قَالَ ابْنُ عَبَّاسٍ: «فَأَحْسَبُ أَنَّ كُلَّ شَيْءٍ بِمَنْزِلَةِ الطَّعَامِ»
ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি খাদ্যদ্রব্য ক্রয় করে, সে যেন তা তার আয়ত্তে আনার পূর্বে বিক্রয় না করে।ইবন আব্বাস (রাঃ) বলেন, আমরা ধারণা করি যে, প্রত্যেক বস্তুর হুকুমই খাদ্যদ্রব্যের হুকুমের মতো।
