৪৫/৫৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৬০৩ - ক্রয়-বিক্রয়
নিজের আয়ত্তাধীন হওয়ার (হস্তগত করার) পূর্বে খাদ্য বিক্রি করা
সুনানে আন-নাসায়ী : ৪৬০৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৬০৩
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ حِزَامِ بْنِ حَكِيمٍ قَالَ: قَالَ حَكِيمُ بْنُ حِزَامٍ: ابْتَعْتُ طَعَامًا مِنْ طَعَامِ الصَّدَقَةِ، فَرَبِحْتُ فِيهِ قَبْلَ أَنْ أَقْبِضَهُ، فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرْتُ ذَلِكَ لَهُ، فَقَالَ: «لَا تَبِعْهُ حَتَّى تَقْبِضَهُ»
হাকীম ইবনু হিযাম (রাঃ) হতে বর্ণিতঃ
আমি সদাক্বার খাদ্যদ্রব্য কিনলাম এবং তা আমার আয়ত্তে আনার পূর্বেই বিক্রি করে মুনাফা অর্জন করলাম। এরপর আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে উপস্থিত হয়ে তাঁকে এটা জানালাম। তিনি (ﷺ) বললেন: তুমি তা তোমার আয়ত্তে আনার পূর্বে বিক্রি করবে না।
