৪৫/৫৭. অধ্যায়ঃ
বিনা ওযনে ক্রয়কৃত খাদ্যদ্রব্য স্থানান্তরিত করার পূর্বেই বিক্রি করা
সুনানে নাসাঈ : ৪৬০৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৬০৮
أَخْبَرَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ، عَنْ مَعْمَرٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ قَالَ: «رَأَيْتُ النَّاسَ يُضْرَبُونَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اشْتَرَوْا الطَّعَامَ جُزَافًا أَنْ يَبِيعُوهُ حَتَّى يُؤْوُوهُ إِلَى رِحَالِهِمْ»
ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
আমি দেখেছি যে, রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে মানুষ যখন খাদ্যদ্রব্য বিনা ওজনে ক্রয় করে নিজ বাহনে না উঠিয়ে ঐ স্থানেই বিক্রয় করত, তখন তাদেরকে এজন্য প্রহার করা হতো।
