৪৫/৬৪. অধ্যায়ঃ
পশুর অগ্রিম বেচাকেনা ও বাকিতে নেয়া
সুনানে নাসাঈ : ৪৬১৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৬১৭
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي رَافِعٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ " اسْتَسْلَفَ مِنْ رَجُلٍ بَكْرًا، فَأَتَاهُ يَتَقَاضَاهُ بَكْرَهُ، فَقَالَ لِرَجُلٍ: «انْطَلِقْ فَابْتَعْ لَهُ بَكْرًا». فَأَتَاهُ فَقَالَ: مَا أَصَبْتُ إِلَّا بَكْرًا رَبَاعِيًا خِيَارًا، فَقَالَ: «أَعْطِهِ، فَإِنَّ خَيْرَ الْمُسْلِمِينَ أَحْسَنُهُمْ قَضَاءً»
আবু রাফি’ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তি থেকে একটি কম বয়সের উট ধার নেন। পরে ঐ ব্যক্তি তার উটের জন্য তাগাদা দিলে তিনি একজনকে বললেন : যাও, এই ব্যক্তির জন্য একটি কম বয়সের উট কিনে আনো। সে ব্যক্তি ফিরে এসে বললেন : হে আল্লাহর রাসূল! আমি তো সাত বছরের উট পেয়েছি। তিনি (ﷺ) বললেন : তাকে সেটিই দিয়ে দাও। মুসলিমদের মাঝে উত্তম ঐ ব্যক্তি, যে উত্তমরূপে পাওনা পরিশোধ করে।
