৪৫/৬৪. অধ্যায়ঃ

পশুর অগ্রিম বেচাকেনা ও বাকিতে নেয়া

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৬১৯

أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ قَالَ: سَمِعْتُ سَعِيدَ بْنَ هَانِئٍ يَقُولُ: سَمِعْتُ عِرْبَاضَ بْنَ سَارِيَةَ يَقُولُ: بِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَكْرًا، فَأَتَيْتُهُ أَتَقَاضَاهُ، فَقَالَ: «أَجَلْ، لَا أَقْضِيكَهَا إِلَّا نَجِيبَةً» فَقَضَانِي، فَأَحْسَنَ قَضَائِي، وَجَاءَهُ أَعْرَابِيٌّ يَتَقَاضَاهُ سِنَّهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعْطُوهُ سِنًّا»، فَأَعْطَوْهُ يَوْمَئِذٍ جَمَلًا، فَقَالَ: هَذَا خَيْرٌ مِنْ سِنِّي، فَقَالَ: «خَيْرُكُمْ خَيْرُكُمْ قَضَاءً»

ইরবায ইব্‌ন সারিয়া (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে একটি কম বয়সের উট কিনেছিলাম। আমি তা নেয়ার জন্য তাঁর কাছে উপস্থিত হলাম। তখন তিনি (ﷺ) আমাকে বললেন: অবশ্যই আমি তোমাকে তার থেকে উত্তম জাতের উট দান করব। এরপর তিনি আমাকে উত্তম উট দিলেন। আর এক গ্রাম্য লোক উট নেয়ার জন্য রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে উপস্থিত হলে, তিনি বললেন: তাকে ঐ বয়সের একটি উট দিয়ে দাও। তাঁরা তাকে তার থেকে বড় একটি উট দিলে তখন গ্রাম্য লোকটি বলল: হে আল্লাহর রাসূল! এই উট তো আমার উট হতে উত্তম। তিনি (ﷺ) বললেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে ঋণ পরিশোধে উত্তম।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন