৪৫/৬৬. অধ্যায়ঃ
পশুর বিনিময়ে পশু নগদে বেশি দামে বিক্রয় করা
সুনানে নাসাঈ : ৪৬২১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৬২১
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ قَالَ: جَاءَ عَبْدٌ فَبَايَعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْهِجْرَةِ، وَلَا يَشْعُرُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ عَبْدٌ، فَجَاءَ سَيِّدُهُ يُرِيدُهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بِعْنِيهِ» فَاشْتَرَاهُ بِعَبْدَيْنِ أَسْوَدَيْنِ، ثُمَّ لَمْ يُبَايِعْ أَحَدًا بَعْدُ حَتَّى يَسْأَلَهُ: «أَعَبْدٌ هُوَ؟»
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
এক দাস এসে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে হিজরত করার উপর বায়াত করল। নবী (ﷺ) জানতেন না যে, সে দাস। এরপর তার মালিক তাকে খুঁজতে আসে। নবী (ﷺ) বললেন: তুমি তাকে আমার কাছে বিক্রয় করে দাও। তিনি (ﷺ) দুজন কালো দাসের বদলে তাকে কিনলেন। এরপর থেকে তিনি (ﷺ) কারো বায়াত ততক্ষণ পর্যন্ত গ্রহণ করতেন না, যতক্ষণ না তাকে প্রশ্ন করতেন যে, “সে দাস কি না?”
