৪৫/৭০. অধ্যায়ঃ

সুনানে আন-নাসায়ী হাদিস ৪৬২৮ - ক্রয়-বিক্রয়

নির্দিষ্ট মেয়াদে মূল্য পরিশোধ করার শর্তে ক্রয়-বিক্রয় করা

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৬২৮

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ قَالَ: حَدَّثَنَا عُمَارَةُ بْنُ أَبِي حَفْصَةَ قَالَ: أَنْبَأَنَا عِكْرِمَةُ، عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بُرْدَيْنِ قِطْرِيَّيْنِ، وَكَانَ إِذَا جَلَسَ فَعَرِقَ فِيهِمَا ثَقُلَا عَلَيْهِ، وَقَدِمَ لِفُلَانٍ الْيَهُودِيِّ بَزٌّ مِنَ الشَّأْمِ، فَقُلْتُ: لَوْ أَرْسَلْتَ إِلَيْهِ فَاشْتَرَيْتَ مِنْهُ ثَوْبَيْنِ إِلَى الْمَيْسَرَةِ، فَأَرْسَلَ إِلَيْهِ، فَقَالَ: قَدْ عَلِمْتُ مَا يُرِيدُ مُحَمَّدٌ، إِنَّمَا يُرِيدُ أَنْ يَذْهَبَ بِمَالِي أَوْ يَذْهَبَ بِهِمَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَذَبَ، قَدْ عَلِمَ أَنِّي مِنْ أَتْقَاهُمْ لِلَّهِ، وَآدَاهُمْ لِلْأَمَانَةِ»

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ)-এর দু'টি কিত্বরী চাদর ছিল, তিনি যখন তা গায়ে দিয়ে বসতেন ঘেমে যেতেন, ঐ চাদরগুলো তাঁর জন্য ভারি অনুভব হতো। এ সময় শামদেশ (সিরিয়া) হতে এক ইয়াহুদী কাপড় নিয়ে আসলে আমি তাঁকে বললাম : যদি আপনি তার কাছে কাউকে পাঠাতেন দুটো চাদর কেনার জন্য এই শর্তে যে, যখন আপনার আর্থিক স্বচ্ছলতা আসবে, তখন তার মূল্য পরিশোধ করে দিবেন।তিনি একজন লোককে সেই ইয়াহুদীর কাছে পাঠালে সে বলল: মুহাম্মাদ (ﷺ) কি চায় আমি তা বুঝতে পেরেছি। নিশ্চয় তিনি (ﷺ) আমার মাল অথবা আমার চাদর দুইখানা আত্মসাৎ করতে চান। এ কথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) বললেন: সে মিথ্যা বলেছে এবং সে ভালোভাবেই জানে যে, আমি আল্লাহ তা'আলাকে তাদের চেয়ে অধিক ভয় করে থাকি। আর আমি তাদের চেয়ে অধিক আমানাত আদায় করে থাকি।

[১] লাল ডোরাকাটা চাদরবিশেষ, যা কিছুটা খসখসে হত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন